মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

গুমের শিকার ছাত্রদল নেতার ছেলের এসএসসিতে সাফল্য, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

২০১৩ সালে গুমের শিকার হওয়া সূত্রাপুর থানা ছাত্রদল নেতা খালেদ হাসান সোহেলের ছেলে মো. সাদমান শিহাব চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তার এই সাফল্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান শিহাবের কাছে শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়ার জন্য তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, আতিকুর রহমান রুমনের সমন্বয়ে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় শিহাবদের বাসায় যায়। সেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিহাবের হাতে ফুল, মিষ্টি ও গল্পের বই উপহার হিসেবে তুলে দেওয়া হয় এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ এবং উত্তরাঞ্চল ছাত্র-ফোরামের সহসভাপতি ফারজানা রিমি প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৮ নভেম্বর রাজধানীর পুরনো কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে খালেদ হাসান সোহেলকে সাদা পোশাকধারী ব্যক্তিরা তুলে নিয়ে যায়। এরপর থেকে আজ পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসি পরীক্ষায় নেত্রকোনা জেলায় সর্বোচ্চ পাসের হার: ময়মনসিংহ বিভাগে শীর্ষ

গুমের শিকার ছাত্রদল নেতার ছেলের এসএসসিতে সাফল্য, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

আপডেট সময় : ১১:১৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬