অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন দুই টেস্টের সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ইনিংস ব্যবধানে হারলেও প্রতিপক্ষকে সহজভাবে নিচ্ছে না অস্ট্রেলিয়া। অজি তারকা ট্রাভিস হেড বলেছেন, সিরিজের আগে প্রত্যাশা নিয়ন্ত্রণে রাখা উচিত। তিনি মনে করেন, বড় দলের বিপক্ষে খেলার সময় ক্রিকেটারদের মধ্যে অতিরিক্ত প্রত্যাশা তৈরি হওয়া স্বাভাবিক, যা চাপের কারণ হতে পারে।
হেড বলেন, ‘আমি বলব প্রত্যাশা কিছুটা কমিয়ে রাখা ভালো। মাঝেমধ্যে বড় দলগুলোর বিপক্ষে খেলার সময় আমরা ভাবি যে, কোনোমতে টিকে থাকলেই হবে। কিন্তু বাংলাদেশের মতো দলের বিপক্ষে খেলার সময় প্রত্যাশা থাকে যে অনেক রান করব। আর এটাই মাঝেমধ্যে কাল হয়ে দাঁড়ায়।’ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের হারের পরও আত্মবিশ্বাসী অজিরা, তবে হেড এখনই আত্মতৃপ্তির ঢেকুর তুলতে রাজি নন। তিনি প্রস্তুতি ম্যাচের ফল নিয়ে খুব বেশি ভাবতে চান না, কারণ তার মতে প্রস্তুতি ম্যাচগুলো এমনই হয়ে থাকে।
বাংলাদেশের প্রথম ইনিংসের প্রশংসা করে হেড বলেন, প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হারলেও বাংলাদেশের মনোযোগ এখন পুরোপুরি বৃহস্পতিবার শুরু হতে যাওয়া মূল টেস্টে। তিনি আরো মনে করেন, ক্রিকেট একটি ‘খুব নিষ্ঠুর খেলা’, তাই বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের চ্যালেঞ্জকে যথেষ্ট গুরুত্ব দিয়েই মাঠে নামতে হবে অস্ট্রেলিয়াকে।
রিপোর্টারের নাম 























