মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

কচুয়ায় আবাসিক চিকিৎসক মাদকসহ গ্রেপ্তার, থানায় হস্তান্তর

চাঁদপুরের কচুয়ায় সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের আবাসিক চিকিৎসক ডা. সৈয়দ আসিফ ইস্পাহানীকে (৩৫) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার রাতে অভিযান চালিয়ে তার কক্ষ থেকে চারটি ইয়াবা ট্যাবলেট, মাদক সেবনের সরঞ্জাম এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া বিশ্বরোড সংলগ্ন সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় তলার আবাসিক কক্ষে অভিযান চালানো হয়। এ সময় ডা. আসিফের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর চিকিৎসক আসিফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং রাতেই তাকে কচুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতজানু নয়, বাংলাদেশ সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন: শেখ হাসিনার দিল্লি সফর প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া

কচুয়ায় আবাসিক চিকিৎসক মাদকসহ গ্রেপ্তার, থানায় হস্তান্তর

আপডেট সময় : ০১:১০:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬