মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জামালপুরের সহকারী জজ নিহত

জামালপুর প্রতিনিধি: ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জামালপুরের সহকারী জজ এ কে এম সামিউল হক (২৮)। মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি রডবোঝাই ট্রাকের পেছনে দ্রুতগতির প্রাইভেট কারের ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাইভেট কারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়ির ভেতরে ঢুকে পড়া রড সামিউল হকের শরীরে বিদ্ধ হয়। এই ঘটনায় গাড়ির চালক ইদ্রিস মিয়াও গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে সোমবার ভোর ৪টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার লাহেড়ীকান্দা এলাকায়। নিহত এ কে এম সামিউল হক জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ইসলামপুর আমলি আদালতে সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা। তার বাবা সাবেক সচিব এ কে এম ফজলুল হক পরিবার নিয়ে ঢাকার লালমাটিয়ায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছুটি কাটিয়ে সোমবার ভোরে সহকারী জজ সামিউল হক ঢাকার লালমাটিয়া থেকে প্রাইভেট কারে জামালপুরের উদ্দেশে রওনা হয়েছিলেন। ভোর ৪টার দিকে লাহেড়ীকান্দা এলাকায় পৌঁছালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি রডবোঝাই ট্রাককে সজোরে ধাক্কা দেয় তার বহনকারী প্রাইভেট কারটি। প্রচণ্ড ধাক্কায় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকে থাকা রড গাড়ির ভেতরে ঢুকে সামিউল হকের শরীরের বিভিন্ন স্থানে বিদ্ধ হয়। চালক ইদ্রিস মিয়াও গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা গাড়ির ভেতর থেকে দুজনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সহকারী জজ এ কে এম সামিউল হককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত চালক ইদ্রিস মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল সাকিব জানান, ছুটি কাটিয়ে ঢাকার লালমাটিয়া থেকে কর্মস্থল জামালপুরে ফিরছিলেন সহকারী জজ সামিউল হক। পথেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান সহকারী জজ এ কে এম সামিউল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতজানু নয়, বাংলাদেশ সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন: শেখ হাসিনার দিল্লি সফর প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া

কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জামালপুরের সহকারী জজ নিহত

আপডেট সময় : ০১:১২:৪২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬