মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

ইন্দোনেশিয়ায় বাংলাদেশিদের ভিসা অন অ্যারাইভাল বহালে আশাবাদ; পর্যটন প্রসারে সমঝোতার প্রস্তাব

বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ার ‘ভিসা অন অ্যারাইভাল’ (VOA) সুবিধা বহাল রাখতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিস লিস্টিওওয়াতি। সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই আশ্বাস দেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রদূত বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে ইন্দোনেশিয়ার সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের হসপিটালিটি খাতের উন্নয়নে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয়েও আগ্রহ দেখান।

বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকার দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে নিরলস কাজ করছে। তিনি ইন্দোনেশিয়ায় বাংলাদেশি পর্যটকদের যথেষ্ট চাহিদা রয়েছে উল্লেখ করে সাধারণ বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসা অন অ্যারাইভাল সুবিধা বহাল রাখার বিষয়টিকে সরকারের গুরুত্বপূর্ণ বিবেচনা হিসেবে তুলে ধরেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, দেশজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় বাংলাদেশিদের ভিসা অন অ্যারাইভাল বহালে আশাবাদ; পর্যটন প্রসারে সমঝোতার প্রস্তাব

আপডেট সময় : ০৮:২৬:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬