সৌদি আরবের জিজান অঞ্চলে অবস্থিত সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। হুথি বাহিনীর সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার একটি ড্রোন ব্যবহার করে জিজানের শোধনাগারটি ‘নির্ভুল ও সফলভাবে’ হামলা চালানো হয়েছে।
তিনি দাবি করেন, সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরব উত্তর ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমায় গোয়েন্দা ও নজরদারি ড্রোন উড়িয়েছে। এসব ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ জবাব হিসেবেই ওই হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।
আল মাসিরাহ টিভির তথ্যমতে, তেল শোধনাগারটিতে রবিবার ভোরে আগুন লেগে যায়। সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, আরামকো শোধনাগারের একটি স্থাপনায় ভোরবেলা লাগা আগুন দমকলকর্মীরা নিভিয়ে ফেলেছে। এতে কেউ হতাহত হয়নি।
রিপোর্টারের নাম 





















