মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

বিগত সরকার পতনের পর দীর্ঘ সময় দেশেই আত্মগোপনে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের সাদ্দাম

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন দীর্ঘ সময় বাংলাদেশের অভ্যন্তরেই আত্মগোপনে ছিলেন। একটি আন্তর্জাতিক গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে সাদ্দাম হোসেনের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ৫ আগস্টের পর তিনি কৌশলগত কারণে বারবার অবস্থান পরিবর্তন করেছেন। বৈরী পরিস্থিতির মধ্যেও তিনি তার সংগঠনের কার্যক্রম সচল রাখার চেষ্টা করেছিলেন। তবে রাজনৈতিক দমন-পীড়ন ও আইনি জটিলতা বৃদ্ধি পাওয়ায় পরবর্তীতে তিনি দেশ ছাড়তে বাধ্য হন। তিনি দাবি করেছেন, তাদের সংগঠনের অনেক নেতাকর্মী এখনো দেশের ভেতরেই অবস্থান করছেন।

সাদ্দাম হোসেন জানান, বর্তমানে তিনি এবং তার পরিবার মানসিকভাবে দেশে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন। একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করা হয়েছে এবং তারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন। দেশে ফিরলে আইনি বা রাজনৈতিক কোনো পরিস্থিতির সম্মুখীন হতে হবে, সে সম্পর্কেও তাদের সম্যক ধারণা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বর্তমানে ভারতে অবস্থানরত সাদ্দাম হোসেন আরও জানান, দেশের ভেতরে থাকা নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করা এবং তাদের আইনি সহায়তা দেওয়াই এখন তার প্রধান কাজ। একই সাথে সামাজিক যোগাযোগমাধ্যমেও তারা তাদের রাজনৈতিক প্রচার বজায় রাখার চেষ্টা করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উজিরপুরে বিএনপি নেতার বাঁশের সাঁকো উদ্বোধন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরস

বিগত সরকার পতনের পর দীর্ঘ সময় দেশেই আত্মগোপনে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের সাদ্দাম

আপডেট সময় : ০৫:৫৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬