২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া শিশু-কিশোরদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজধানীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালে পল্টনের একটি মিলনায়তনে জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘অংকুর’ এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট ক্যালিগ্রাফি শিল্পী ও অংকুর উপদেষ্টা আরিফুর বলেন, ২৪-এর জুলাই বিপ্লবে শিশু-কিশোররা যে অসামান্য আত্মত্যাগ করেছে, তা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একটি বৈষম্যহীন ও সুন্দর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তারা দেখিয়েছিল, তা বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অংকুর পরিচালক শাহ শিহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা জুলাই বিপ্লবের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
রিপোর্টারের নাম 























