মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

মন্ত্রীর অনুষ্ঠানে হাতাহাতি: জাবি ছাত্রদল নেতাকে শোকজ

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়সালকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় সংসদ। শুক্রবার (৭ আগস্ট) কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বর্তমান নির্বাচিত সরকারের পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মন্ত্রীকে স্বাগত জানানোর সময় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ফয়সাল সংগঠনের সদস্য সচিবকে পেছনে ঠেলে দিয়ে সামনে যাওয়ার চেষ্টা করেন এবং একপর্যায়ে অন্য নেতাদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ফয়সালকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ফয়সাল জানান, তিনি বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানেন না এবং কেন্দ্রীয় দপ্তরের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ নেবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরে মন্ত্রীর পথসভায় যুবকের কাছে পাওয়া পিস্তলটি আসলে খেলনা: পুলিশ

মন্ত্রীর অনুষ্ঠানে হাতাহাতি: জাবি ছাত্রদল নেতাকে শোকজ

আপডেট সময় : ০৯:৩১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬