প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, জনরোষে ক্ষমতাচ্যুত ও বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগকে বাংলাদেশে আর কোনো ধরনের রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। শুক্রবার ঝিনাইদহ সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
রাশেদ খাঁন জানান, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে বিএনপি ইতোমধ্যে প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করেছে। দলের স্থায়ী কমিটির সদস্যরা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলের চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছেন। প্রধানমন্ত্রী তাঁর মেধা ও দূরদর্শিতা দিয়ে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবেন বলে তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় জেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় রাশেদ খাঁন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি জোর দিয়ে বলেন, গণঅভ্যুত্থানের পর গঠিত এই সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে এবং গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
রিপোর্টারের নাম 























