মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

বন্যাদুর্গতদের পুনর্বাসনে চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং পুনর্বাসন কার্যক্রম তদারকি করতে আগামী রোববার চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি কক্সবাজারের মহেশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় একাধিক মানবিক ও উন্নয়ন কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, তিনি ঢাকা থেকে সরাসরি মহেশখালী পৌঁছাবেন। সেখান থেকে হেলিকপ্টারযোগে চট্টগ্রামের বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারী সফর করবেন। বাঁশখালীতে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের হাতে নতুন নির্মিত ঘরের চাবি হস্তান্তর করবেন। এছাড়া ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় শীর্ষ আলেমদের সাথে মতবিনিময়ের পাশাপাশি আলেমদের কবর জিয়ারত করার কথা রয়েছে তার।

সফরকালে প্রধানমন্ত্রী বিকেলে হাটহাজারী পার্বতী স্কুল মাঠে এক বিশাল মানবিক সহায়তা ও পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেবেন। এই সফরে তিনি তৃণমূলের নেতাকর্মীদের সাথেও সরাসরি মতবিনিময় করবেন। নির্বাচিত বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর ও জেলাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরে মন্ত্রীর পথসভায় যুবকের কাছে পাওয়া পিস্তলটি আসলে খেলনা: পুলিশ

বন্যাদুর্গতদের পুনর্বাসনে চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০৭:২০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬