মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

‘শেখ হাসিনাকে দেশে ফিরে ফাঁসির মঞ্চেই দাঁড়াতে হবে’: ভূমিমন্ত্রী মীর হেলাল

বিগত আওয়ামী লীগ সরকারের পলায়নকৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে নিয়মিত আইনেই বিচারের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, কোনো বিশেষ বা ক্যাঙ্গারু আদালত নয়, দেশের প্রচলিত আইনেই তার বিচার সম্পন্ন হবে এবং তাকে ফাঁসির আসামি হিসেবেই দেশে ফিরতে হবে।

শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আক্ষেপ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব নেওয়া নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে বিতর্কের সুযোগে ক্ষমতাচ্যুত স্বৈরাচার পুনরায় দেশে ফেরার দুঃসাহস দেখাচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, এই অভ্যুত্থান কোনো একক ব্যক্তি বা দলের নয়, বরং এটি দেশের ১৮ কোটি মানুষের দীর্ঘ ১৭ বছরের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ।

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আরও বলেন, বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না। বর্তমান নির্বাচিত বিএনপি সরকার ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে বিশ্বাসী। বাংলাদেশ এখন আর কোনো বিদেশি শক্তির খবরদারি বা তাবেদারি মেনে চলবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্যসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরে মন্ত্রীর পথসভায় যুবকের কাছে পাওয়া পিস্তলটি আসলে খেলনা: পুলিশ

‘শেখ হাসিনাকে দেশে ফিরে ফাঁসির মঞ্চেই দাঁড়াতে হবে’: ভূমিমন্ত্রী মীর হেলাল

আপডেট সময় : ০৭:১৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬