মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

বাগেরহাটে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার দাবিতে প্রতিবাদ সভা: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাগেরহাট সদর উপজেলার মাজার মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে রণবিজয়পুর ইয়ং স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এই সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট জেলা যুবদলের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ফকির তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম আজাদ (বুলু), সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, শেখ মহিউদ্দিন ইসলাম, ষাটগম্বুজ ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মুস্তাইন বিল্লাহ, সাবেক ছাত্রনেতা ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম জুয়েল এবং সদর উপজেলা কৃষকদলের সভাপতি হাওলাদার রফিকুল ইসলাম।

জুলাই যোদ্ধা শহীদ আলিম আহমেদের পিতা মো. বুলবুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সভা। বক্তারা বলেন, জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। তাঁরা রাজনৈতিক সহিংসতা ও হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা নিশ্চিত করার পাশাপাশি বিচারহীনতার সংস্কৃতি বন্ধে বর্তমান সরকারের প্রতি জোর আহ্বান জানান।

সভায় বক্তারা আরও বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইনের শাসন নিশ্চিত করতে হলে অপরাধীদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান তাঁরা। প্রতিবাদ সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে ন্যায়বিচারের দাবি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুম প্রতিরোধ আইন, ২০২৬: ‘অধিকারের’ গভীর উদ্বেগ, সংশোধনের দাবি

বাগেরহাটে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার দাবিতে প্রতিবাদ সভা: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান

আপডেট সময় : ০৮:১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬