মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

এআই ব্যবহার করে এমপিসংক্রান্ত অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে মৌলভীবাজারে যুবক গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সৈয়দ তানভীর নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার হওয়া সৈয়দ তানভীর আহমেদ (৩০) মৌলভীবাজার পৌরসভার বেড়িরপাড় এলাকার বাসিন্দা, তবে তার আদি বাড়ি জুড়ী উপজেলায় এবং বর্তমানে তিনি শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন এলাকায় বসবাস করেন।

সোমবার রাত আনুমানিক ৯টার দিকে শ্রীমঙ্গল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিজেকে একটি ফার্মের ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দিলেও বেড়িরপাড় এলাকায় তার একটি ব্যবসায়ী ফার্ম রয়েছে বলে জানা গেছে। মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ডিবির একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে এবং মামলাটির তদন্ত করছে জেলা গোয়েন্দা পুলিশ।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, একটি মহল সংসদ সদস্য এম নাসের রহমানের সুনাম ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে এআই প্রযুক্তির মাধ্যমে তার ছবি ব্যবহার করে অশ্লীল ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে প্রচার করে আসছিল। এই ঘটনায় অ্যাডভোকেট নিয়ামুল হক গত ২ আগস্ট মৌলভীবাজার সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ গ্রহণের পর মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) দেওয়া হয়। তদন্তের অংশ হিসেবেই সোমবার রাতে সৈয়দ তানভীরকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন মৌলভীবাজার ডিবি পুলিশের ওসি সুদীপ্ত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে এগোলো টার্কিশ পেট্রোলিয়াম, দরপত্র কিনেছে ৫ বিদেশি সংস্থাও

এআই ব্যবহার করে এমপিসংক্রান্ত অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে মৌলভীবাজারে যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৪০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬