ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

মেসির জোড়া গোলে আটলান্টার বিপক্ষে মায়ামির বড় জয়, প্লে-অফে ঘরের মাঠ নিশ্চিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

মেজর লিগ সকারের ম্যাচে ইন্টার মায়ামি ৪-০ গোলের বিশাল ব্যবধানে আটলান্টা ইউনাটেডকে উড়িয়ে দিয়েছে। এই ম্যাচে দলের প্রথম ও শেষ গোলটি করেন লিওনেল মেসি, যার ফলে ২৬ গোল নিয়ে গোল্ডেন বুটের লড়াইয়ে নিজের অবস্থান আরও পোক্ত করলেন মায়ামি অধিনায়ক।

মাঝের দুটি গোল করেন মেসির সাবেক দুই বার্সেলোনা সতীর্থ জর্দি আলবা ও লুইস সুয়ারেস। আলবার গোলটি আসে মেসির দেওয়া এক অসাধারণ পাস থেকে। লিগে গোলের তালিকায় যেমন শীর্ষে মেসি, তেমনি ১৮টি অ্যাসিস্ট নিয়ে তিনি এখন যৌথভাবে অ্যাসিস্টের তালিকাতেও শীর্ষে।

এই ম্যাচের তিন পয়েন্টে ইস্টার্ন কনফারেন্সে ইন্টার মায়ামির অন্তত তৃতীয় স্থানে থাকা নিশ্চিত হলো, যার ফলে তারা প্লে-অফে নিজেদের মাঠে খেলার সুযোগ পাবে। এমনকি তাদের সামনে দুই নম্বরে ওঠার সুযোগও আছে। বর্তমানে মায়ামির সমান ৬২ পয়েন্ট নিয়ে সিনসিনাটি দুইয়ে আছে।

ঢিমেতালে শুরু হওয়া ম্যাচে মায়ামির প্রথম সুযোগ আসে ২০তম মিনিটে, যা অবিশ্বাস্যভাবে কাজে লাগাতে পারেননি মেসি। মাঝমাঠের একটু ওপর থেকে সের্হিও বুসকেতস দারুণভাবে উঁচু বল বাড়ান। বক্সের ভেতরে বুক দিয়ে বল নামিয়েছিলেন মেসি; সামনে কেবল গোলকিপার। তবে আটলান্টা গোলকিপার তার শট চমৎকারভাবে ফিরিয়ে দেন।

৩১তম মিনিটে আবার সুযোগ পেয়ে কাছ থেকেও বাইরে মারেন মেসি। কিন্তু ৩৯তম মিনিটে দুর্দান্ত গোল করে তিনি এসব ভুল পুষিয়ে দেন। আর্জেন্টিনার বালতাসার রদ্রিগেসের কাছ থেকে বল পেয়ে বক্সের একটু ভেতরে ঢুকে প্রতিপক্ষের দুইজনের মাঝ দিয়ে দারুণ বাঁকানো শটে বল জালে জড়িয়ে দেন। গোলকিপারের কিছু করার ছিল না। ৪২তম মিনিটে আবার কাছ থেকে নেওয়া মেসির শট ফিরিয়ে দেন গোলকিপার। প্রথমার্ধের যোগ করা সময়ে মেসির পাস থেকে লুইস সুয়ারেসের নেওয়া ভলি গোলবারে লেগে বাইরে চলে যায়।

৫২তম মিনিটে মেসি তার জাদুর ঝলক দেখান। নিজেদের অর্ধের অনেকটা ভেতর থেকে অসাধারণ এক লম্বা বল বাড়ান। দারুণ গতিতে ছুটে সেই বল রিসিভ করতেও হয়নি আলবাকে। আটলান্টার বক্সের ভেতরে ঢুকে আগুয়ান গোলকিপারের ওপর দিয়ে আলতো লব করে তিনি বল জালে পাঠিয়ে দেন। ম্যাচের সেরা গোলটি আসে মিনিট আটেক পর। ফাফা পিকুঁর শট আটলান্টার এক ডিফেন্ডার হেড করে বিপদমুক্ত করার চেষ্টা করেন। উড়ে আসা সেই বলে বক্সের মুখ থেকে নান্দনিক ভলিতে গোলকিপারকে অসহায় বানিয়ে গোলের ঠিকানা খুঁজে নেন সুয়ারেস।

৬৩তম মিনিটে অল্পের জন্য নিজের দ্বিতীয় গোল পাননি সুয়ারেস। ৮৫তম মিনিটে পিকুঁর শট ডাইভ দিয়ে রক্ষা করেন আটলান্টা গোলকিপার। ৮৭তম মিনিটে মেসিকে ফিরতি উপহার দেন আলবা। লম্বা করে উঁচু বল বাড়ান এই লেফট ব্যাক। বক্সের ভেতর বুক দিয়ে বল নামিয়ে ঠাণ্ডা মাথায় কাজ শেষ করেন মেসি।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

মেসির জোড়া গোলে আটলান্টার বিপক্ষে মায়ামির বড় জয়, প্লে-অফে ঘরের মাঠ নিশ্চিত

আপডেট সময় : ১১:৩৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫