মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা: দ্রুত দেশত্যাগের নির্দেশনা

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের তীব্রতা বৃদ্ধির আশঙ্কায় বাহরাইন, মিসর, ইরাক, ইসরাইল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো সে সব দেশে বসবাসরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে, পরিস্থিতি আরও খারাপ হলে দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার জন্য প্রস্তুত থাকতেও নির্দেশনা দেওয়া হয়েছে।

দূতাবাসগুলো জানিয়েছে, যদি পরিস্থিতির অবনতি ঘটে, তবে দ্রুত অঞ্চল ত্যাগের প্রস্তুতি রাখতে হবে। সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশপথ বন্ধ এবং ভ্রমণ বিঘ্নের বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া, জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটি এড়িয়ে চলার এবং ইসরাইলে নিকটস্থ বোমা আশ্রয়কেন্দ্র সম্পর্কে আগে থেকে জেনে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

নিরাপত্তা বিষয়ক সতর্কবার্তায় বলা হয়েছে, ‘এই অঞ্চলে বসবাসরত মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্য ছেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত, অথবা উত্তেজনা বাড়লে দেশ ছাড়ার জন্য প্রস্তুত থাকা উচিত।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাইভেট সেক্টরে যাচ্ছে কক্সবাজারের আইকনিক রেলস্টেশন, পর্যটন হাব করার পরিকল্পনা সরকারের

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা: দ্রুত দেশত্যাগের নির্দেশনা

আপডেট সময় : ১০:৩২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬