মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

হরমুজ প্রণালীতে অবরোধ কঠোরের হুঁশিয়ারি ইরানের, মার্কিন হুমকির জবাব

যুক্তরাষ্ট্র যদি তাদের আগ্রাসী নীতি এবং নৌ অবরোধ অব্যাহত রাখে, তবে হরমুজ প্রণালীতে ইরান অবরোধ আরও কঠোর করতে বাধ্য হবে বলে সতর্ক করেছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর স্পষ্ট করে বলেছেন, যদি অবরোধ তুলে নেওয়া না হয়, তাহলে কেবল হরমুজ নয়, অন্যান্য গুরুত্বপূর্ণ জলপথ ও সংকীর্ণ নৌপথগুলোও বন্ধ করে দেওয়া হবে।

আইআরএনএ সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে জোলঘাদর আরও জানান, এই অচলাবস্থার কারণে বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং মার্কিন নাগরিকদের ওপর গুরুতর প্রভাব পড়বে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি ‘দ্রুত’ চুক্তিতে পৌঁছানোর শর্তে দেশটিতে সম্ভাব্য সামরিক হামলা আপাতত স্থগিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প নিজেই এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাইভেট সেক্টরে যাচ্ছে কক্সবাজারের আইকনিক রেলস্টেশন, পর্যটন হাব করার পরিকল্পনা সরকারের

হরমুজ প্রণালীতে অবরোধ কঠোরের হুঁশিয়ারি ইরানের, মার্কিন হুমকির জবাব

আপডেট সময় : ১০:২৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬