ইরান ও সৌদি আরবের মধ্যে রাজনৈতিক উত্তেজনার মধ্যে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদকে ফোন করে সম্ভাব্য যেকোনো মার্কিন ও ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সতর্ক করেছেন।
টেলিফোন আলাপে ইরানি পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন যে, যুক্তরাষ্ট্র বা ইসরাইল যদি ইরানের ওপর কোনো ধরনের হামলা চালায়, তবে তার সুনিশ্চিত ও বলিষ্ঠ জবাব দেওয়া হবে। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের যেসব আরব দেশ এ ধরনের আগ্রাসনে যুক্তরাষ্ট্র বা ইসরাইলকে সহায়তা করবে বা অংশ নেবে, তাদেরও পাল্টা লক্ষ্যবস্তু করা হবে।
সম্প্রতি এমন খবর প্রকাশিত হয়েছে যে, ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে দেশটির জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে এ বিষয়ে জরুরি বৈঠকও করেছেন। যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার তথ্য সামনে আসার পর থেকেই তেহরান কড়া প্রতিক্রিয়া ও ধারাবাহিক সতর্কতা দিয়ে আসছে। তাদের অবস্থান স্পষ্ট—ইরানের কোনো অবকাঠামো বা স্থাপনায় হামলা চালানো হলে মধ্যপ্রাচ্যে মার্কিন সমর্থক দেশগুলোর অনুরূপ স্থাপনাগুলোতেও সমান শক্তিতে পাল্টা হামলা চালানো হবে।
রিপোর্টারের নাম 























