মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

গণভোটের রায় উপেক্ষা: বিএনপির গণতান্ত্রিক চরিত্র নিয়ে জামায়াতের প্রশ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি বলেছেন, একটি গণভোটে জনগণের ৭০ শতাংশ রায় উপেক্ষা করার পর বর্তমান ক্ষমতাসীন বিএনপিকে আর গণতান্ত্রিক দল বলা যায় না। তিনি মন্তব্য করেন, যে দল জনগণের মতামতকে সম্মান জানায় না, সেটি অগণতান্ত্রিক দলে পরিণত হয়।

২০২৪ সালের ‘জুলাই গণ-অভ্যুত্থান’-এর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক গণমিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান এসব কথা বলেন। রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত এই সমাবেশে তিনি আরও যোগ করেন, যতদিন পর্যন্ত গণভোটের রায় মেনে নেওয়া না হবে, ততদিন বিএনপি একটি অগণতান্ত্রিক দল হিসেবেই বিবেচিত হবে।

তিনি বলেন, জনগণের গণরায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে। জামায়াতে ইসলামী গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদে তাদের দাবি আদায়ে ভূমিকা রাখছে। তবে, সরকার যদি গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে সংসদের লড়াই রাজপথে চলে আসবে। তিনি হুঁশিয়ারি দেন যে, গণভোটের রায় না মানলে জনগণ বর্তমান সরকারকেও প্রত্যাখ্যান করবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন বলেন, যারা ‘জুলাই’-এর চেতনা মুছে ফেলতে চায়, জনগণ তাদের মুছে দেবে। তিনি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান, ‘জুলাই’-এর আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে কৃতজ্ঞতার পরিচয় দেওয়া উচিত।

মোবারক হোসেন বিগত আওয়ামী লীগ সরকারের পরিণতির দিকে ইঙ্গিত করে বলেন, জনগণের বিপক্ষে গিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না। বর্তমান ক্ষমতাসীনরাও যদি জনগণের ইচ্ছাকে উপেক্ষা করে, তবে তাদের পরিণতিও বিগত সরকারের মতোই হতে পারে। আওয়ামী লীগের পরিণতি ভোগ করার আগেই গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কওমিপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ পাঁচ ইসলামি আলোচক: শীর্ষে শায়খ আহমাদুল্লাহ

গণভোটের রায় উপেক্ষা: বিএনপির গণতান্ত্রিক চরিত্র নিয়ে জামায়াতের প্রশ্ন

আপডেট সময় : ০৯:০০:১৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬