মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

অ্যাক্রেডিটেশন না থাকলে ডিগ্রির মূল্য শূন্য: আইআইইউসি উপাচার্যের কঠোর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, অ্যাক্রেডিটেশন অর্জনে পিছিয়ে থাকা মানে একটি বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব সংকটে পড়া। তিনি জোর দিয়ে বলেন, অ্যাক্রেডিটেশনের কাজ, ডকুমেন্টেশন এবং গবেষণার বাইরের অতিরিক্ত দায়িত্বগুলো কেবল বাড়তি কাজ নয়; বরং একটি বিশ্ববিদ্যালয় হিসেবে টিকে থাকার অন্যতম প্রধান শর্ত। তার মতে, অ্যাক্রেডিটেশন ছাড়া একটি ডিগ্রির মূল্য ও গ্রহণযোগ্যতা প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে।

শনিবার বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (ব্যাক) অ্যাক্রেডিটেশন অর্জনের প্রস্তুতির অংশ হিসেবে আইআইইউসিতে আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান। প্রশিক্ষণের প্রথম অধিবেশনে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সাবেক সদস্য ও বিশেষজ্ঞ বক্তা প্রফেসর ড. এস. এম. কবির ‘বিএসি অ্যাক্রেডিটেশনের বিধিমালা, প্রক্রিয়া ও এক্সটার্নাল কোয়ালিটি অ্যাসেসমেন্ট নির্দেশিকা’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সাবেক সদস্য ও কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক বিভাগের পরিচালক প্রফেসর মোহাম্মদ তাজিব উদ্দিন ‘বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক অনুযায়ী কারিকুলাম অভিযোজন এবং বিএসি অ্যাক্রেডিটেশনের মানদণ্ড ও মূল্যায়ন সূচক’ বিষয়ে প্রশিক্ষণ দেন। এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকরা অংশ নেন।

ড. মোহাম্মদ আলী আজাদী আরও বলেন, ডিগ্রির মান বলতে আমরা এতদিন যা বুঝতাম, আগামী দিনে সেই ধারণা পুরোপুরি বদলে যাচ্ছে। ব্যাকের স্বীকৃতি না থাকলে ডিগ্রির কোনো পেশাগত গ্রহণযোগ্যতা থাকবে না। তিনি উদাহরণ হিসেবে বলেন, ফার্মাসির ক্ষেত্রে ফার্মাসি কাউন্সিলের অনুমোদন না থাকলে শিক্ষার্থীরা রেজিস্টার্ড ফার্মাসিস্ট হতে পারে না এবং আইনের ক্ষেত্রে বার কাউন্সিলের সনদ না থাকলে গ্র্যাজুয়েটরা আইনজীবী হতে পারে না। ঠিক তেমনি, অ্যাক্রেডিটেশন একটি ডিগ্রির পেশাগত বৈধতার জন্য অপরিহার্য হয়ে উঠেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কওমিপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ পাঁচ ইসলামি আলোচক: শীর্ষে শায়খ আহমাদুল্লাহ

অ্যাক্রেডিটেশন না থাকলে ডিগ্রির মূল্য শূন্য: আইআইইউসি উপাচার্যের কঠোর হুঁশিয়ারি

আপডেট সময় : ০৯:০০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬