ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

পটিয়ায় মাদকের আস্তানা পুড়িয়ে মাদক কারবারিকে পুলিশের হাতে সোপর্দ করল জনতা

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিক্ষুব্ধ জনতা একটি মাদকের আস্তানা পুড়িয়ে দিয়ে মো. এস্কান্দর নামে এক মাদক কারবারিকে পুলিশের হাতে তুলে দিয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে জিরি ইউনিয়নের নিশ্চিন্তাপুর মহিরাখাইন গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এস্কান্দরকে গ্রেপ্তার করে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, জিরি ইউনিয়নের নিশ্চিন্তাপুর মহিরাখাইন এলাকায় একটি জরাজীর্ণ কক্ষে দীর্ঘদিন ধরে মাহমুদুল হক নামে এক ব্যক্তির নেতৃত্বে মাদকের আস্তানা গড়ে ওঠে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বৃহস্পতিবার রাতে বিক্ষুব্ধ জনতা আস্তানাটি ঘিরে ফেলে। এ সময় মূল হোতা মাহমুদুল হক পালিয়ে গেলেও এস্কান্দরকে আটক করে এবং আস্তানাটিতে আগুন ধরিয়ে দেয়।

আটক এস্কান্দরের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া আস্তানাতেও আরও কিছু ইয়াবা পাওয়া যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক এস্কান্দর জিরি ইউনিয়নের মালিয়ারা এলাকার মোহাম্মদ সেকান্দরের ছেলে।

স্থানীয় বিএনপি নেতা ফোরকান ও ছাত্রদল নেতা লতিফ বলেন, এলাকায় মাদকের কারবার বেড়ে যাওয়ায় সব রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিয়েছেন। তারা এ চক্রের মূল হোতা মাহমুদুল হককে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

পটিয়া থানার উপপরিদর্শক কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এস্কান্দরকে আটক করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিগত সরকারের অপরাধের বিচার হবে, শেখ হাসিনা দেশে ফিরলে হাতকড়া পরানো হবে: আইনমন্ত্রী

পটিয়ায় মাদকের আস্তানা পুড়িয়ে মাদক কারবারিকে পুলিশের হাতে সোপর্দ করল জনতা

আপডেট সময় : ০৩:২২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬