ঢাকা ০২:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

নলছিটিতে আঞ্চলিক মহাসড়ক কেটে সুড়ঙ্গ, বালু উত্তোলনের অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ঝালকাঠির নলছিটি উপজেলার খোজাখালি এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন নলছিটি-বরিশাল প্রধান আঞ্চলিক মহাসড়ক কেটে সুড়ঙ্গ তৈরি করে ড্রেজারের পাইপ বসানোর গুরুতর অভিযোগ উঠেছে। এই পাইপ ব্যবহার করে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করা হচ্ছে বলে জানা গেছে। নদীভাঙনপ্রবণ এলাকার তীরঘেঁষা এই গুরুত্বপূর্ণ মহাসড়কটি এভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

সরেজমিনে দেখা গেছে, খোজাখালি এলাকার একাধিক বালুর খোলা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সড়কের নিচ দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে ড্রেজারের পাইপ বসিয়েছে। সম্প্রতি ‘বন্ধন ট্রেডার্স’ নামের একটি বালুর খোলা গভীর রাতে সড়কটির নিচে একটি গভীর সুড়ঙ্গ তৈরি করে নতুন করে ড্রেজারের পাইপ স্থাপন করেছে। এই মহাসড়কে দিনরাত ভারী যানবাহন চলাচল করে, তাই সড়কটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

অভিযুক্ত প্রতিষ্ঠান বন্ধন ট্রেডার্সের স্বত্বাধিকারী তানজীর হোসেন সুড়ঙ্গ তৈরির বিষয়টি অস্বীকার করেছেন। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রিজভী আহমেদ সবুজ জানিয়েছেন, অভিযোগের বিষয়ে তারা শুনেছেন এবং রাস্তার পানি নিষ্কাশনের জন্য এটি করা হয়েছে বলে একটি তথ্য পেয়েছেন। তবে, অনুমতি ছিল কিনা তা জানা নেই এবং যদি পাইপ দিয়ে বালু সরবরাহ করা হয়, তবে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঝালকাঠি সওজ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আল-আমীন (অতিরিক্ত দায়িত্ব) নিশ্চিত করেছেন যে তাদের বিভাগ থেকে সড়ক খুঁড়ে পাইপ বসানোর কোনো অনুমতি দেওয়া হয়নি এবং এটি সম্পূর্ণ বেআইনি। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। স্থানীয় সচেতন মহল প্রধান সড়কটি রক্ষা এবং সরকারি সম্পত্তি রক্ষায় অবৈধ ড্রেজার পাইপ উচ্ছেদসহ জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৪ সালের জুলাই গণ _হত্যার বিচার ও সনদ বাস্তবায়নের দাবি শহীদ ফাইয়াজের বাবার

নলছিটিতে আঞ্চলিক মহাসড়ক কেটে সুড়ঙ্গ, বালু উত্তোলনের অভিযোগ

আপডেট সময় : ১০:৫৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬