চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদের ব্যক্তিগত সচিব (পিএস) হিসেবে আসলাম হাবিবকে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। দলীয় সূত্রের দাবি, আসলাম হাবিব দীর্ঘদিন আওয়ামী লীগের দুই সাবেক সংসদ সদস্যের পিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন। শুধু তাই নয়, বিগত সরকারের সময়কালে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও নির্যাতনের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগও রয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কয়েকজন নেতা।
আওয়ামী লীগের পদধারী একজন নেতাকে বিএনপির সংসদ সদস্যের পিএস নিয়োগ দেওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগের একজন নেতার সংসদ সদস্যের সঙ্গে নিয়মিত সংসদ ও বিভিন্ন সরকারি-বেসরকারি অনুষ্ঠানে উপস্থিতি নিয়ে কেউ কেউ নিরাপত্তার প্রশ্নও তুলেছেন। আর বিএনপির এমপির পিএস হওয়ায় আসলামের ওপর ক্ষুব্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও।
দলীয় সূত্রে জানা গেছে, চন্দনাইশের সাবেক আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য প্রয়াত নজরুল ইসলামের সাবেক পিএস সুব্রত বড়ুয়াও বর্তমানে জসিম উদ্দিন আহমেদের পিএস-২ (ঢাকাকেন্দ্রিক) হিসেবে দায়িত্ব পালন করছেন বলে আলোচনা রয়েছে।
জানা যায়, ২০১৪ সালে আওয়ামী লীগের সমর্থনে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন জসিম উদ্দিন আহমেদ। দলের কোনো পদে না থাকলেও তাকে সমর্থন দিয়ে বিজয়ী করে আওয়ামী লীগের নেতারা। এছাড়া জসিম উদ্দিন আহমেদ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের ক্যাশিয়ার হিসেবে ব্যাপক পরিচিত ছিলেন।
দলীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, জসিম উদ্দিনের বর্তমান পিএস আসলাম হাবিব ১৯৯৬ ও ২০০৯ সালে চট্টগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি আবুল কাশেম মাস্টারের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২৪ সালের আমি-ডামি নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত সংসদ সদস্য এসএম আল মামুনের পিএস হন। এর আগে আল মামুন উপজেলা চেয়ারম্যান থাকাকালেও তিনি তার পিএস হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির প্রচার ও প্রকাশ…
রিপোর্টারের নাম 



















