ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

স্পেনে প্রবেশের মরিয়া চেষ্টা: সাঁতরে সীমান্ত পাড়ি দিতে গিয়ে প্রাণহানি, উদ্ধার শত শত অভিবাসী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৫৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মরক্কো থেকে সাঁতরে উত্তর আফ্রিকার স্পেননিয়ন্ত্রিত ছিটমহল শহর সিউতায় প্রবেশের মরিয়া চেষ্টা চালিয়েছেন শত শত অভিবাসী। গত এক সপ্তাহেরও বেশি সময়ে এই বিপজ্জনক পথে স্পেনে পৌঁছানো অভিবাসীর সংখ্যা ১ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে। উত্তাল সমুদ্র পাড়ি দিতে গিয়ে এরই মধ্যে প্রাণহানির ঘটনাও ঘটেছে।

আন্তর্জাতিক উদ্ধারকারী সংস্থাগুলোর তথ্যমতে, মরক্কো ও আলজেরিয়ার নাগরিকরা সাঁতরে সিউতায় পৌঁছানোর চেষ্টা করলে তাদের বড় একটি অংশকে বাধা দেয় মরক্কোর উপকূলরক্ষী বাহিনী। তবে প্রতিকূল পরিস্থিতিতে পড়া ১১৭ জনকে উদ্ধার করেছে স্পেনের ম্যারিটাইম রেসকিউ সার্ভিস ও রেড ক্রস। এছাড়া আরও প্রায় ২০০ জনকে সহায়তা করেছে স্পেনের সিভিল গার্ড।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অনুপ্রবেশের চেষ্টা চালানো এসব অভিবাসীদের অধিকাংশের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নাবালকও রয়েছে। উদ্ধার অভিযান চলাকালে সমুদ্র থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে চলতি বছর সিউতা উপকূলে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, জুলাই মাসের শেষ দিক থেকে সমুদ্রপথে অনুপ্রবেশের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত শনিবার থেকে শুরু হওয়া এই নতুন স্রোতে এখন পর্যন্ত ছয়জন প্রাণ হারিয়েছেন। অবৈধভাবে সীমান্ত পারাপার ঠেকাতে ওই অঞ্চলে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ৯৫০ কোটি টাকার এলএনজি কিনছে সরকার

স্পেনে প্রবেশের মরিয়া চেষ্টা: সাঁতরে সীমান্ত পাড়ি দিতে গিয়ে প্রাণহানি, উদ্ধার শত শত অভিবাসী

আপডেট সময় : ০৫:৫৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬