ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ইসলামি শিক্ষার আধুনিকায়নে ইতমিনান বোর্ডের অনন্য উদ্যোগ: ১২৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দেশের ইসলামি শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে ইতমিনান বোর্ড বাংলাদেশের উদ্যোগে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী দেশের ৬১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ২৫০ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও বৃত্তি প্রদান করা হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই আয়োজনে কৃতি শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল প্রাঙ্গণ।

২০১৪ সালে যাত্রা শুরু করা এই শিক্ষা বোর্ডের অধীনে বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে প্রায় এক হাজার শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করে পাঠদান করা হয়। ইতমিনান বোর্ড বাংলাদেশের নিজস্ব সিলেবাসে শিক্ষার্থীরা আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে নিজেদের গড়ে তুলছে। অনুষ্ঠানে বক্তারা এই শিক্ষা পদ্ধতির ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বর্তমান সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, মাদরাসা শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে কেবল ধর্মীয় গণ্ডিতে সীমাবদ্ধ রাখলে চলবে না। তারা যদি নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পারে, তবে রাষ্ট্রের উচ্চপদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে অবদান রাখার সুযোগ পাবে। তিনি আরও বলেন, বর্তমান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আলেমদের সম্মান ও মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। যোগ্য আলেমরা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকলে সমাজ আরও ন্যায়ভিত্তিক হবে।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের আইটি, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষায় পারদর্শী হতে হবে। প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক শ্রমবাজারেও তারা শক্ত অবস্থান তৈরি করতে পারবে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দক্ষ আলেমদের জন্য উচ্চ বেতনে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে মাদরাসা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও বিদেশের বাজারে তাদের কর্মসংস্থান নিশ্চিত করতে সরকার বিশেষ প্রকল্প হাতে নিয়েছে।

ইতমিনান বোর্ডের প্রধান মাওলানা মুফতি মুসা খান জানান, ভবিষ্যতে এই শিক্ষা কার্যক্রমকে আরও বিস্তৃত করা হবে। বিশেষ করে প্রযুক্তিনির্ভর মূল্যায়ন ব্যবস্থা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা পদ্ধতি চালুর মাধ্যমে শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ৯৫০ কোটি টাকার এলএনজি কিনছে সরকার

ইসলামি শিক্ষার আধুনিকায়নে ইতমিনান বোর্ডের অনন্য উদ্যোগ: ১২৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা

আপডেট সময় : ০৫:৪৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬