ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ঈদগাঁওয়ে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: দেড় কোটি টাকার মালামাল লুট

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় একই রাতে পৃথক দুটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাত দলের সদস্যরা স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, লুণ্ঠিত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। ডাকাতির সময় বাধা দিতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার ইসলামাবাদ ও পোকখালী ইউনিয়নে এই ডাকাতির ঘটনা ঘটে। ইসলামাবাদের টেকপাড়া এলাকায় সাবেক ইউপি সদস্য নুরুচ্ছফার বাড়িতে সশস্ত্র ডাকাত দল গ্রিল কেটে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে এবং মারধর করে নগদ ২১ লাখ টাকা ও প্রায় ৫০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। অন্যদিকে, পোকখালী ইউনিয়নের পশ্চিম পোকখালী এলাকায় মো. হোছনের বাড়িতেও একই কায়দায় ডাকাতি সংঘটিত হয়। সেখান থেকেও বিপুল পরিমাণ স্বর্ণ, নগদ টাকা ও মূল্যবান চেক লুট করা হয়।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের শনাক্ত করতে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ৯৫০ কোটি টাকার এলএনজি কিনছে সরকার

ঈদগাঁওয়ে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: দেড় কোটি টাকার মালামাল লুট

আপডেট সময় : ০৫:৪৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬