ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

সিলেটে এনসিপির কর্মসূচি ঘিরে উত্তেজনা: ৬ উপজেলায় বিজিবি মোতায়েন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৪১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সিলেটের দুইটি উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। উদ্ভূত পরিস্থিতিতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার ছয়টি উপজেলায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, জননিরাপত্তা নিশ্চিত করতে কানাইঘাট, গোলাপগঞ্জ, ওসমানীনগর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনার পর সিলেটে এই বাড়তি সতর্কতা নেওয়া হলো।

উল্লেখ্য, হবিগঞ্জে পদযাত্রার সময় হামলার ঘটনায় এনসিপির পক্ষ থেকে ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে। ওই ঘটনায় দলটির কেন্দ্রীয় নেতা সারজিস আলমসহ বেশ কয়েকজন আহত হন। এর প্রতিবাদে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা বিরাজ করায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ৯৫০ কোটি টাকার এলএনজি কিনছে সরকার

সিলেটে এনসিপির কর্মসূচি ঘিরে উত্তেজনা: ৬ উপজেলায় বিজিবি মোতায়েন

আপডেট সময় : ০৪:৪১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬