ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং কয়লা কেলেঙ্কারি মামলা থেকে অব্যাহতি পেলেন

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে কয়লা কেলেঙ্কারি মামলা থেকে অব্যাহতি দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। মৃত্যুর প্রায় দেড় বছর পর এই মামলা থেকে তাকে ক্লিনচিট দেওয়া হলো। গত বুধবার শীর্ষ আদালত তার বিরুদ্ধে চলা কয়লা কেলেঙ্কারি মামলার ক্লোজার ঘোষণা করে।

ইউপিএ সরকারের আমলে উড়িষ্যায় কয়লাখনির বণ্টনকে কেন্দ্র করে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছিল। সে সময় কয়লা মন্ত্রণালয় ড. মনমোহন সিংয়ের অধীনে ছিল। এই মামলায় তৎকালীন কয়লাসচিবের বিরুদ্ধে অভিযোগ উঠলেও, সিবিআই মনমোহন সিংকে সরাসরি জিজ্ঞাসাবাদ করেনি বলে অভিযোগ ছিল। এ বিষয়টি আদালতে প্রশ্নবিদ্ধ হয়েছিল।

ড. মনমোহন সিং প্রথম থেকেই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছিলেন। ২০১৫ সালে সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্য আদালতে জমা দিয়েছিল। পরবর্তীতে মামলাটি সুপ্রিম কোর্টে গড়ায় এবং ২০২৪ সালে তার মৃত্যু হয়।

শীর্ষ আদালত গত বুধবার জানিয়েছে, ট্রায়াল কোর্টের কাছে সিবিআই-এর দাখিল করা ক্লোজার রিপোর্ট প্রত্যাখ্যান করে মামলাটি আমলে নেওয়ার মতো কোনো শক্ত ভিত্তি ছিল না।

প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনকে নিয়ে গঠিত একটি বেঞ্চ ২০১৫ সালে ট্রায়াল কোর্ট দ্বারা জারি করা শমনকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মনমোহন সিংয়ের আবেদন গ্রহণ করার পর এই সিদ্ধান্ত জানায়।

সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কংগ্রেস। কংগ্রেস নেতা জয়রাম রমেশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ আদালতের সিদ্ধান্তের বিষয়টি শেয়ার করে সরকারের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন ইরানের প্রেসিডেন্ট

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং কয়লা কেলেঙ্কারি মামলা থেকে অব্যাহতি পেলেন

আপডেট সময় : ০৭:৫৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬