ঢাকা ১১:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

নোয়াখালীতে পরিত্যক্ত ঘর থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার

নোয়াখালীর সোনাইমুড়ীতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ একটি পরিত্যক্ত ঘর থেকে একটি একনলা এলজি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে।

সোমবার ভোরে সোনাইমুড়ি উপজেলার পালপাড়া হাজীবাড়ি এলাকায় এই অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সোনাইমুড়ী থানার একটি মামলার আসামি মাইন উদ্দিন মামুনকে গ্রেপ্তারের জন্য পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় আসামি মামুনের বাড়ির উত্তর পাশে অবস্থিত একটি পরিত্যক্ত ঘর তল্লাশি করে অস্ত্র ও কার্তুজ দুটি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় আসামি মামুনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজের উৎস এবং এ-সংক্রান্ত অন্যান্য বিষয় তদন্তাধীন রয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান আছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাবি নারী হলের সান্ধ্য আইন শিথিল ও ডিজিটাল নিরাপত্তা গেট স্থাপনের দাবি ডাকসুর

নোয়াখালীতে পরিত্যক্ত ঘর থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার

আপডেট সময় : ০৯:২০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬