ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

আইনি কাঠামো ছাড়াই সিএসআর খাতে বিএসইসির কোটি কোটি টাকা ব্যয়

কোনো আইনি কাঠামো বা সুনির্দিষ্ট নীতিমালা ছাড়াই সিএসআর (করপোরেট সামাজিক দায়বদ্ধতা) খাতে কয়েক কোটি টাকা ব্যয় করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সরকারি এই প্রতিষ্ঠানটি কোনো মুনাফা অর্জনকারী বাণিজ্যিক সংস্থা না হওয়া সত্ত্বেও যথেচ্ছভাবে এ খাতের অর্থ খরচ করেছে বলে অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, সাধারণত ব্যাংক, বীমা বা বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো তাদের লাভের একটি অংশ জনকল্যাণমূলক কাজে ব্যয় করে। বিএসইসির মতো একটি অলাভজনক সরকারি নিয়ন্ত্রক সংস্থার এ ধরনের ব্যয়ের কোনো সুযোগ নেই। অভিযোগ রয়েছে, বিগত কমিশনের আমলে প্রভাবশালী ব্যক্তিদের খুশি করতে এবং বিভিন্ন অনিয়ম ঢাকতে এই খাতের অর্থ অপব্যবহার করা হয়েছে।

সাবেক বিএসইসি কর্মকর্তাদের মতে, আইনি ভিত্তি ছাড়া এ ধরনের ব্যয় চূড়ান্ত অর্থে আর্থিক দুর্নীতির শামিল। পুঁজিবাজারের শৃঙ্খলা রক্ষার পরিবর্তে এ ধরনের কর্মকাণ্ড সংস্থার স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করেছে। তথ্য অধিকার আইনের আওতায় এ সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের চেষ্টা করা হলে সংস্থাটির পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রদানে অনীহা দেখা গেছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দরে ১১ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক আটক

আইনি কাঠামো ছাড়াই সিএসআর খাতে বিএসইসির কোটি কোটি টাকা ব্যয়

আপডেট সময় : ০১:২৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬