যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সাইবার হামলা একটি ‘প্রকৃত ঝুঁকি’ হিসেবে দেখা দিয়েছে। সাইবার নিরাপত্তা সংস্থা ‘গ্লোবাল সাইবার রিস্ক’-এর প্রধান নির্বাহী জোডি ওয়েস্টবি আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আশঙ্কার কথা জানিয়েছেন।
ওয়েস্টবির মতে, মার্কিন পরিকাঠামোতে চলমান সাইবার হামলাগুলোর পেছনে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) ‘ইলেকট্রনিক সাইবার কমান্ড’ সরাসরি জড়িত। অত্যন্ত দক্ষ ও চতুর হ্যাকারদের মাধ্যমে এই আক্রমণগুলো পরিচালনা করা হচ্ছে। সম্ভাব্য হুমকির মুখে থাকা খাতগুলোর মধ্যে রয়েছে হাসপাতাল, পানি ও বর্জ্য ব্যবস্থাপনা এবং বিদ্যুৎকেন্দ্রের মতো জরুরি সেবাগুলো।
তিনি আরও সতর্ক করেন যে, তীব্র গ্রীষ্মকালীন তাপদাহের মধ্যে এসব সেবা খাতে হামলা হলে সাধারণ মানুষের জীবনে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতের বিচ্ছিন্ন নেটওয়ার্ক কাঠামো এই দুর্বলতাকে আরও বাড়িয়ে তুলছে, যা ইরান কাজে লাগানোর চেষ্টা করছে। ওয়েস্টবি মনে করেন, পাঁচ মাস আগে ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর থেকেই ডিজিটাল মাধ্যমে পাল্টা আঘাত হানার প্রচেষ্টা চালাচ্ছে ইরান।
রিপোর্টারের নাম 



















