ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

লোহিত সাগরে সৌদি আরবের দুটি ট্যাংকারে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, উত্তেজনা বৃদ্ধি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:২০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি লোহিত সাগরে সৌদি আরবের দুটি জ্বালানিবাহী ট্যাংকারে ভয়াবহ হামলা চালিয়েছে। ‘এনসেলিয়া’ ও ‘লায়লা’ নামের ট্যাংকার দুটিকে লক্ষ্য করে একই সময়ে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়। হুতিদের দাবি, এই সমন্বিত হামলায় দুটি জাহাজেই আগুন ধরে গেছে।

হুতি গোষ্ঠী হামলার দায় স্বীকার করে জানিয়েছে, গত ১২ বছর ধরে ইয়েমেনের সাধারণ মানুষের ওপর সৌদি আরব যে অন্যায্য অবরোধ জারি রেখেছে, এটি তারই পাল্টা জবাব। তারা আরও ঘোষণা করেছে যে, এখন থেকে সৌদি আরবের ওপরও একইভাবে নৌ-অবরোধ আরোপ করা হয়েছে। চলতি সপ্তাহেই সৌদি আরবের বিরুদ্ধে এই নৌ-অবরোধের ঘোষণা দিয়েছিল হুতি বিদ্রোহীরা এবং তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিল যে, লোহিত সাগরের কৌশলগত প্রবেশদ্বার বাব এল মান্দেব প্রণালি দিয়ে সৌদির কোনো জাহাজকে আসা-যাওয়া করতে দেওয়া হবে না। এই পথ ব্যবহারের চেষ্টা করলেই কঠোর হামলার মুখোমুখি হতে হবে বলে তারা জানিয়েছিল।

তবে, দুটি জাহাজে হামলার হুতি দাবি করলেও সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অর্গানাইজেশন (ইউকেএমটিও) ভিন্ন তথ্য দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, সৌদি উপকূল থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে এবং এতে আগুন ধরে গেছে। তবে ওই জাহাজের ক্রুদের হতাহত হওয়া বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি তারা। এই ঘটনা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি, আন্দোলন চলবে

লোহিত সাগরে সৌদি আরবের দুটি ট্যাংকারে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, উত্তেজনা বৃদ্ধি

আপডেট সময় : ০৮:২০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬