সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে আলোচিত মেজর (অব.) মোজাফফর হোসেনকে অবশেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (আজ) সকাল সাড়ে ৯টার দিকে তাকে ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়।
এর আগে, মোজাফফর হোসেন বর্তমানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে রয়েছেন বলে জানান প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, তাকে সেনাবাহিনীর তত্ত্বাবধান থেকে প্রোডাকশন ওয়ারেন্টের মাধ্যমে ট্রাইব্যুনালে হাজির করার জন্য একটি আবেদন করা হয়েছিল।
প্রায় ৪৫ বছর ধরে পলাতক ছিলেন এই আসামি। গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।
রিপোর্টারের নাম 



















