ঢাকা ১২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

‘গডজিলা’ খ্যাত বধির অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ‘গডজিলা’ চলচ্চিত্র সিরিজে জিয়া চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া বধির অভিনেত্রী কেলি হটল। মৃত্যুকালে তাঁর বয়স ছিল মাত্র ১৮ বছর।

ফ্রেডেরিক কাউন্টি শেরিফস অফিস জানিয়েছে, মঙ্গলবার ভোর ৩টার কিছু আগে ইজ্যামসভিল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। কেলি হটলের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে একটি কালভার্টে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই তাঁর মৃত্যু হয়। গাড়ির ১৯ বছর বয়সী চালক সামান্য আহত হন এবং তৃতীয় আরোহী চিকিৎসা নিতে অস্বীকৃতি জানান। প্রাথমিক তদন্তে অতিরিক্ত গতিকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি এখনো তদন্তাধীন রয়েছে।

জন্মগতভাবে শ্রবণপ্রতিবন্ধী কেলি হটল ছিলেন আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজ (এএসএল)-এর একজন দক্ষ ব্যবহারকারী এবং তিনি একটি বধির পরিবারে বেড়ে ওঠেন। তাঁর বাবা জোশুয়া হটল ও মা কেটসি হটল সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এক আবেগঘন বার্তায় হটলের বাবা বলেন, পরিবারটি গভীর শোকের মধ্যে রয়েছে। একই সঙ্গে তিনি দুর্ঘটনায় জড়িত চালককে ক্ষমা করে দিয়ে বলেন, এই দুর্ঘটনা যেন তাঁর পুরো জীবনকে সংজ্ঞায়িত না করে।

কেলি হটল ‘গডজিলা ভার্সেস কং’ (২০২১) এবং ‘গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’ (২০২৪) চলচ্চিত্রে জিয়া চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক পরিচিতি লাভ করেছিলেন। কংয়ের সঙ্গে সাইন ল্যাঙ্গুয়েজে যোগাযোগ স্থাপনকারী অনাথ মেয়ের চরিত্রে তাঁর অভিনয় হলিউডে বধির সম্প্রদায়ের প্রতিনিধিত্বের জন্য ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। তাঁর মৃত্যুতে সহশিল্পী ও বিনোদন জগতের অনেক তারকা শোক প্রকাশ করেছেন। ‘গডজিলা’ চলচ্চিত্রে সহ-অভিনেত্রী মিলি ববি ব্রাউন ইনস্টাগ্রামে লিখেছেন, এই খবর তাকে ভীষণভাবে মর্মাহত করেছে এবং তিনি কেলিকে গভীরভাবে মিস করবেন। অভিনেতা আলেকজান্ডার স্কারসগার্ড, যিনি কেলির সঙ্গে কাজ করার সময় এএসএল শিখেছিলেন, তাঁর পেশাদারিত্ব ও দ্রুত শেখার সক্ষমতার প্রশংসা করেছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা জারি

‘গডজিলা’ খ্যাত বধির অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

আপডেট সময় : ১০:২৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬