ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

ক্লান্তি কাটাতে তিন বছরের বিরতিতে নোলান, ‘দ্য ওডিসি’ দিয়ে বাজিমাত

বিশ্বজুড়ে বর্তমানে তাণ্ডব চালাচ্ছে অস্কারজয়ী প্রখ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ওডিসি’। তবে গ্রিক এই কালজয়ী মহাকাব্যকে পর্দায় ফুটিয়ে তুলতে গিয়ে শারীরিক ও মানসিকভাবে চরম ক্লান্ত হয়ে পড়েছেন নোলান। আর সে কারণেই পরবর্তী প্রজেক্টের জন্য ভক্তদের অন্তত আরও তিন বছর অপেক্ষা করার বার্তা দিয়েছেন এই মাস্টারমাইন্ড।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ‘টুডে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে দীর্ঘ দুই দশক ধরে লালন করা এই স্বপ্নের প্রজেক্টের অভিজ্ঞতা শেয়ার করেন নোলান। প্রেম, যুদ্ধ, ঘরে ফেরা এবং পরিণতি পাওয়ার গল্পে তৈরি এই সিনেমাটিকে তিনি তুলে ধরেছেন এক বিশাল ক্যানভাসে। নোলান জানান, ছবির দৃশ্যধারণের কাজটি মোটেই সহজ ছিল না। সাইক্লপসের গুহায় পৌঁছানোর দুর্গম পথ কিংবা উত্তাল সমুদ্রে বিশাল জাহাজের শুটিং করার মতো কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে পুরো টিমকে। ছবির প্রধান অভিনেতা ম্যাট ড্যামনকে আগেই সতর্ক করেছিলেন নোলান। নোলানের মতে, ‘দ্য ওডিসি’-র মতো সিনেমা বানাতে গিয়ে হাড়ভাঙা খাটুনি না হলে কাজের পূর্ণতা আসে না।

চলচ্চিত্রের ২৫ বছরের ক্যারিয়ারে নোলান এই প্রথম পুরো সিনেমাটি শুট করেছেন আইম্যাক্স ৭০ মিলিমিটার ফিল্মে। দর্শকদের সরাসরি অডিসিয়াসের জাহাজের ডেক বা সাইক্লপসের গুহায় উপস্থিত করার অভিজ্ঞতা দিতেই এই অভিনব সিদ্ধান্ত। ‘ওপেনহাইমার’-এর ঝুলিয়ে দেওয়া সাফল্যের পর ম্যাট ড্যামন, অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, জেনডায়া ও টম হল্যান্ডের মতো তারকা বহর নিয়ে তৈরি তিন ঘণ্টার এই মহাকাব্যিক থ্রিলারটি বক্স অফিসে ইতিহাস গড়তে যাচ্ছে। বিশ্লেষকদের ধারণা, উদ্বোধনী সপ্তাহান্তেই বিশ্বজুড়ে ছবিটির আয় ছাড়িয়ে যাবে প্রায় ২০ কোটি ডলার। নিজের সবটুকু উজাড় করে দিয়ে বিশ্বমঞ্চে ঝড় তুললেও, সিনেমা তৈরির ক্লান্তি মুছতে আপাতত বড় পর্দা থেকে দূরে থেকে কিছুটা জিরিয়ে নিতে চান এই আইকনিক পরিচালক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বজয়ী স্প্যানিশ ফুটবল দলের রাজকীয় সংবর্ধনা: মাদ্রিদের রাজপথে লাখো মানুষের উল্লাস

ক্লান্তি কাটাতে তিন বছরের বিরতিতে নোলান, ‘দ্য ওডিসি’ দিয়ে বাজিমাত

আপডেট সময় : ১০:৩৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬