রাজধানীর ব্যস্ততম এলাকা কারওয়ান বাজারে ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তেজগাঁও থানাধীন ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— রায়হান (২০), মো. নূর আলম (২৫), মো. হৃদয় (২৬), মো. মেহেদী হাসান (৩৮) ও মো. জুয়েল (৩০)। সিটিটিসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ট্রান্সন্যাশনাল বিভাগের একটি আভিযানিক দল গোপন সংবাদ পায় যে, কারওয়ান বাজার এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী বড় ধরনের ছিনতাইয়ের পরিকল্পনা করছে। এই তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের পরিকল্পনার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 
























