ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩৮৭, মামলা ৪৫

রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে মাদকদ্রব্য ও অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ডিএমপির বিভিন্ন বিভাগে অভিযান চালিয়ে রমনা বিভাগে ৩১ জন, লালবাগ বিভাগে ২৬ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন, মতিঝিল বিভাগে ৪৯ জন, তেজগাঁও বিভাগে ৫৬ জন, মিরপুর বিভাগে ৯৩ জন, গুলশান বিভাগে ৩৪ জন, উত্তরা বিভাগে ৪১ জন এবং গোয়েন্দা বিভাগে আটজনকে আটক করা হয়েছে।

এ সময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ১১ হাজার ৮৫০ পিস ইয়াবা, ৪৭ কেজি গাঁজা, ৪টি মোবাইল ফোন, ১০ বস্তা পলিথিন, ১টি ইঞ্জিন ভ্যান এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বজয়ী স্প্যানিশ ফুটবল দলের রাজকীয় সংবর্ধনা: মাদ্রিদের রাজপথে লাখো মানুষের উল্লাস

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩৮৭, মামলা ৪৫

আপডেট সময় : ১০:০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬