অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকারের আমলে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে গৃহীত লিগ্যাল এইড আইনের সংস্কারের সুফল এখন বাংলাদেশ পাচ্ছে। বুধবার এক ফেসবুক পোস্টে তিনি এই তথ্য তুলে ধরেন।
অধ্যাপক নজরুল তাঁর পোস্টে লেখেন, “অন্তর্বর্তী সরকারের আমলে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনেকগুলো সংস্কার করা হয়। এর মধ্যে অন্যতম ছিল লিগ্যাল এইড আইনের সংস্কার। আমরা বিচারপূর্ব বিরোধ নিষ্পত্তির পরিধি অনেক বৃদ্ধি করি, কিছু ক্ষেত্রে এটি বাধ্যতামূলক করি এবং এই প্রক্রিয়ার জন্য তিন গুণ বেশি বিচারক নিয়োগ করি।”
তিনি আরও উল্লেখ করেন, “এই সংস্কারের সুফল এখন আমরা হাতেনাতে পাচ্ছি। শুধু এই সংস্কারের কারণেই আইনগত সহায়তার আওতাধীন মামলা দায়েরের সংখ্যা এক বছরে গড়ে ৬২ শতাংশ হ্রাস পেয়েছে। এটি ছিল একটি পাইলট প্রকল্প এবং এর আরও সম্প্রসারণের বিধানও আমরা করেছিলাম।”
বর্তমান আইনমন্ত্রী জনাব আসাদুজ্জামানকে একজন দক্ষ আইনবিদ হিসেবে উল্লেখ করে ড. আসিফ নজরুল আশা প্রকাশ করেন যে, তিনি এই পাইলট প্রকল্পের সফল বাস্তবায়ন করবেন। এর মাধ্যমে দেশের দীর্ঘদিনের মামলা-জট উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে তিনি বিশ্বাস করেন।
রিপোর্টারের নাম 
























