ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, প্রতি ভরি ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই মূল্য নির্ধারণের কথা জানিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে বাজুস জানিয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। স্বর্ণের পাশাপাশি রুপার দামও বেড়েছে; প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম এখন ৪ হাজার ৭৮২ টাকা। উল্লেখ্য, চলতি বছরে বাজুস এখন পর্যন্ত ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে, যার মধ্যে অধিকাংশ সময়ই দাম বৃদ্ধি পেয়েছে। নতুন এই দাম বুধবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বর্ষার দাপট: নদ-নদীতে পানি বৃদ্ধি, বন্যার ঝুঁকিতে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল

রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, প্রতি ভরি ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা

আপডেট সময় : ১০:১১:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬