ঢাকা ১০:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী নির্যাতনে মোদির ক্ষমা চাওয়ার দাবি রাহুলের

ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও নির্যাতনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।

রাহুল গান্ধী বলেন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা তিনটি প্রধান দাবি তুলেছে। প্রথমত, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়ত, যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে বা হামলার নির্দেশ দিয়েছে, তাদের কঠোর বিচারের মুখোমুখি করতে হবে। এবং তৃতীয়ত, যে ব্যক্তি (প্রধানমন্ত্রী মোদি) এই পুরো ব্যবস্থা পরিচালনা করছেন, তাকে অবশ্যই শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে।

এর আগে মঙ্গলবার মোদির বাসভবন অভিমুখে প্রতিবাদ মিছিল করার সময় পুলিশ রাহুল গান্ধীকে আটক করে। আটকের সময়ের এক অভিজ্ঞতা বর্ণনা করে রাহুল জানান, তখন এক পুলিশ কর্মকর্তা গোপনে তার কাছে মোদি সরকারের পতন ঘটানোর আকুতি জানিয়েছিলেন।

শিক্ষাব্যবস্থার বিপর্যয়ের চিত্র তুলে ধরে রাহুল গান্ধী অভিযোগ করেন, গত এক যুগে ভারতে অন্তত ১৫২ বার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। কিন্তু দুঃখজনকভাবে সরকার এ পর্যন্ত একজন অপরাধীকেও বিচারের আওতায় আনতে পারেনি, যা দেশের শিক্ষাব্যবস্থার প্রতি সরকারের উদাসীনতা প্রমাণ করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩৮৭, মামলা ৪৫

প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী নির্যাতনে মোদির ক্ষমা চাওয়ার দাবি রাহুলের

আপডেট সময় : ০৮:৪৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬