উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। তীব্র তাপপ্রবাহের মধ্যে দেশটির কয়েকটি প্রদেশে এখনো আগুন জ্বলছে বলে জানিয়েছে আলজেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “সাম্প্রতিক দিনগুলোতে দেশের কয়েকটি প্রদেশে ছড়িয়ে পড়া দাবানলের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে।” আলজিয়ার্স থেকে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এই খবর নিশ্চিত করেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, দাবানলে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দায়িত্ব পালনে সরকারি কর্তৃপক্ষকে সহায়তা করতে সব প্রদেশকে ‘নিবন্ধিত সব ক্ষয়ক্ষতির জরিপ ও তালিকা তৈরির জন্য একটি সার্বিক কার্যক্রম’ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখনো জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। আলজেরিয়ার উত্তরাঞ্চলে বিস্তীর্ণ এলাকা তীব্র তাপপ্রবাহে আক্রান্ত হওয়ায় শত শত দাবানলের সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এসব দাবানলে দেশটিতে বহু মানুষের প্রাণহানি ঘটেছে।
রিপোর্টারের নাম 

























