দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৩৪৬ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
রদ্রিগেজ আরও জানান, ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে অন্তত ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন। ভূমিকম্পের পর থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে। এ পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৩২৪টি পরিবারকে বিভিন্ন সহায়তা প্রদান করা হয়েছে।
ভূমিকম্পে বাস্তুচ্যুত মানুষদের জন্য ১০৭টি অস্থায়ী আশ্রয়শিবির স্থাপন করা হয়েছে। এসব শিবিরে বর্তমানে প্রায় ১৭ হাজার ৯০৭ জন মানুষ আশ্রয় নিয়েছেন। সরকারি তথ্য অনুযায়ী, ভূমিকম্পে মোট ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণভাবে ধসে পড়েছে।
উল্লেখ্য, গত ২৪ জুন ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার মাত্রা ছিল যথাক্রমে ৭.২ এবং ৭.৫। এই সিরিজ ভূমিকম্পের কারণে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও মানবিক সংকট তৈরি হয়েছে।
রিপোর্টারের নাম 
























