আঞ্চলিক উত্তেজনার মধ্যেই গুরুত্বপূর্ণ এক সফরে আগামীকাল তেহরান যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি। মন্ত্রীপরিষদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে তিনি ইরানের সরকারি আমন্ত্রণে এই সফর করবেন। ইরাকি বার্তা সংস্থা আইএনএ জানিয়েছে, এই সফরে প্রধানত গ্যাস সহযোগিতা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
ইরাকের সরকারের মুখপাত্র হায়দার আল-আবুদি জানান, রাষ্ট্রের নিয়ন্ত্রণে অস্ত্র রাখার বিষয়টি সম্পূর্ণ ইরাকের অভ্যন্তরীণ বিষয় এবং এটি দেশের বাইরে আলোচনা করা হবে না। তিনি আরও বলেন, ইরাকের জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে দ্বিপক্ষীয় আলোচনায় জ্বালানি ও গ্যাস সংক্রান্ত বিষয়গুলো প্রাধান্য পাবে।
আল-আবুদি বলেন, আঞ্চলিক বর্তমান পরিস্থিতি মোকাবিলায় ইরাক কূটনৈতিক সমাধানভিত্তিক উদ্যোগ অনুসরণ করছে। এছাড়া, হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনার কারণে তেল রপ্তানি সুরক্ষিত রাখতে ইরাক যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ কিছু চুক্তি ও সমঝোতা করেছে, যার মধ্যে বিকল্প তেল রপ্তানি পথ তৈরির পরিকল্পনাও রয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, ইরাক আবারও শক্তি ফিরে পেয়েছে। দেশটি কোনো সংঘাতের অংশ হতে চায় না, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ প্রত্যাখ্যান করে এবং অর্থনৈতিক স্বার্থকে ভিত্তি করে আরও বিস্তৃত বৈদেশিক সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছে।
রিপোর্টারের নাম 
























