ঢাকা ০৩:০১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

পদ্মায় বিরল ২০ কেজি কাতল, ভিডিও কলে বিক্রি হলো ৫০ হাজারেরও বেশি টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দ এলাকায় পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ২২ কেজি ওজনের একটি বিরল প্রজাতির কাতল মাছ। মাছটি দৌলতদিয়া ঘাট এলাকার আড়তে ভিডিও কলের মাধ্যমে ৫০ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে। এত বড় আকারের কাতল মাছ ধরা পড়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।

জানা যায়, পাংশা উপজেলার জহুরুল হালদার নামের এক জেলে বুধবার ভোরে পদ্মা-যমুনার মোহনায় মাছটি ধরেন। পরে মাছটি দৌলতদিয়া ঘাট বাজারের রেজাউল মন্ডলের আড়তে নিয়ে আসা হয়। সেখানে ডিজিটাল ওজন স্কেলে মাছটির ওজন ২২ কেজি নিশ্চিত করা হয়। উন্মুক্ত নিলামে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. সম্রাট শাহজাহান শেখ প্রতি কেজি ২ হাজার ১০০ টাকা দরে ৪৬ হাজার ২০০ টাকায় মাছটি কেনেন। পরবর্তীতে আধুনিক প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন অঞ্চলের ক্রেতাদের সাথে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে রাজশাহীর এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ২ হাজার ৩০০ টাকা দরে মোট ৫০ হাজার ৬০০ টাকায় মাছটি বিক্রি করেন। এই বিক্রিতে তার প্রায় ৪ হাজার ৪০০ টাকা লাভ হয়েছে বলে তিনি জানিয়েছেন।

মাছ ব্যবসায়ী মো. সম্রাট বলেন, বড় আকারের পদ্মা নদীর কাতল মাছের বাজারে সবসময়ই চাহিদা বেশি থাকে। ভালো দাম পাওয়ার আশায় তারা বড় মাছ কিনে দ্রুত বিক্রি করার চেষ্টা করেন। বর্তমানে অনলাইন যোগাযোগের মাধ্যমে সহজেই ভালো ক্রেতা খুঁজে পাওয়া যায়।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট জানান, বর্তমানে ইলিশ আহরণে সরকারি নিষেধাজ্ঞার কারণে নদীতে অন্যান্য প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ফলে কাতল, ঢাই, বোয়াল, রুই, বাগাড়সহ বিভিন্ন বড় আকারের মাছ এখন বেশি ধরা পড়ছে। তিনি আরো বলেন, নদীতে স্থায়ী অভয়াশ্রম গড়ে তোলা সম্ভব হলে ভবিষ্যতে আরও বড় আকারের মাছ পাওয়া যেতে পারে।

স্থানীয় বাসিন্দারা জানান, পদ্মা নদীতে মাঝে মাঝে বড় মাছ ধরা পড়লেও এত বিশাল আকারের কাতল মাছ সচরাচর দেখা যায় না। তাই মাছটি দেখতে বাজারে উৎসুক মানুষের ভিড় জমেছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় চট্টগ্রামে পাউবোর বাঁধে ব্যাপক ক্ষয়ক্ষতি

পদ্মায় বিরল ২০ কেজি কাতল, ভিডিও কলে বিক্রি হলো ৫০ হাজারেরও বেশি টাকায়

আপডেট সময় : ০১:৩১:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬