ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বগুড়ার শাজাহানপুরে মাদক নিয়ে বিরোধে একজনকে কুপিয়ে হত্যা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বগুড়ার শাজাহানপুর উপজেলার ঘাষিড়া গ্রামে মাদক সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে রঞ্জু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় খোরশেদ আলম (৩৫) নামে এক মাদক কারবারি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত রঞ্জু মিয়া আহত খোরশেদের ভগ্নিপতি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া গ্রামের একটি ইটভাটার পাশে মাদক নিয়ে কয়েকজন যুবকের সাথে খোরশেদ আলমের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মাদকসেবীরা খোরশেদের ওপর হামলা চালালে রঞ্জু মিয়া তাকে বাঁচাতে এগিয়ে আসেন। এসময় হামলাকারীরা রঞ্জু মিয়াকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রঞ্জু মিয়াকে মৃত ঘোষণা করেন। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, আহত খোরশেদ আলম পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি। এই হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে স্ত্রীকে জবাই করে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড, ১ লাখ টাকা জরিমানা

বগুড়ার শাজাহানপুরে মাদক নিয়ে বিরোধে একজনকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ১১:২১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬