ঢাকা ০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

১৬ বছর পলাতক থাকার পর অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে দীর্ঘ ১৬ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ জুলাই রাতে খুলনা মহানগরীর খালিশপুর এলাকায় র‍্যাব-৬-এর সহযোগিতায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম আরিফ হোসেন (৪৪)। তিনি বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৩ সালে দায়ের হওয়া একটি অস্ত্র মামলায় ২০১০ সালে আদালত তাকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকেই তিনি পরিচয় গোপন করে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার জানান, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসামির অবস্থান নিশ্চিত হওয়ার পর এ অভিযান চালানো হয়। দীর্ঘদিন পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে স্ত্রীকে জবাই করে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড, ১ লাখ টাকা জরিমানা

১৬ বছর পলাতক থাকার পর অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ১১:২০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬