ঢাকা ০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের এক বছর: তদন্তে উঠে এল পাইলটের প্রশিক্ষণে ঘাটতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনার এক বছর পূর্ণ হয়েছে। গত বছরের এই দিনে এফ-৭ বিজিআই বিমানটি শিক্ষা প্রতিষ্ঠানটির হায়দার আলী একাডেমিক ভবনে আঘাত হানলে ২৮ জন শিক্ষার্থীসহ মোট ৩৫ জন প্রাণ হারান। ভয়ংকর সেই স্মৃতি আজও তাড়া করে ফিরছে আহত ও প্রত্যক্ষদর্শীদের।

দুর্ঘটনার এক বছর পূর্তিতে নিহতদের স্মরণে দুই দিনব্যাপী শোক ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ। কর্মসূচির প্রথম দিনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আজ মঙ্গলবার শিক্ষা প্রতিষ্ঠানটির সব শাখায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং দুর্ঘটনাস্থলে শ্রদ্ধা নিবেদন ও এক মিনিট নীরবতা পালনের কর্মসূচি রয়েছে।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট পাইলটের উড্ডয়ন প্রশিক্ষণে উল্লেখযোগ্য ঘাটতি ছিল। পাশাপাশি গ্রাউন্ড সুপারভাইজার বা অফিসার কমান্ডিংয়ের পক্ষ থেকে যথাযথ তদারকির অভাবও এই দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে স্ত্রীকে জবাই করে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড, ১ লাখ টাকা জরিমানা

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের এক বছর: তদন্তে উঠে এল পাইলটের প্রশিক্ষণে ঘাটতি

আপডেট সময় : ১১:১৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬