ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ভারতে সাম্প্রদায়িক বিদ্বেষের মুখে ইসলাম ও মুসলমান: মাওলানা আরশাদ মাদানি

ভারতে বর্তমান সাম্প্রদায়িক রাজনীতির প্রেক্ষাপটে কেবল মুসলমানরাই নয়, বরং ইসলাম ধর্মও পরিকল্পিত আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি। উত্তর প্রদেশে আয়োজিত এক ‘হিন্দু-মুসলিম ঐক্য সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মাদানি বলেন, ঘৃণার রাজনীতি দেশটিকে এমন এক সংকটে ফেলেছে যেখান থেকে উত্তরণের পথ ক্রমেই অস্পষ্ট হয়ে উঠছে।

তিনি আরও উল্লেখ করেন যে, আগে সাম্প্রদায়িক শক্তিগুলোর মূল লক্ষ্য ছিল কেবল মুসলিম জনগোষ্ঠী, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই বিদ্বেষের পরিধি বেড়ে ইসলাম ধর্মের ওপরও আঘাত হানা হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় সব ধর্মের মানবিক ও উদারপন্থী মানুষদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার না হলে এই বিষাক্ত পরিবেশ পরিবর্তন করা সম্ভব হবে না।

ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল দিল্লির এক মাদ্রাসা থেকেই। এছাড়া বর্তমানে শিক্ষা ব্যবস্থার সংকট এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ধ্বংসের মতো হঠকারী সিদ্ধান্ত হাজার হাজার শিক্ষার্থীর জীবনকে অনিশ্চয়তায় ঠেলে দিচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এইচএসসি পরীক্ষায় সাত লাখ অনুপস্থিতি ও শিক্ষার্থী ঝরে পড়ার সংকট

ভারতে সাম্প্রদায়িক বিদ্বেষের মুখে ইসলাম ও মুসলমান: মাওলানা আরশাদ মাদানি

আপডেট সময় : ০৯:০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬