ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ভারতে ‘তেলাপোকা জনতা পার্টি’র বিক্ষোভে ৫০ পুলিশ আহত, আটক ৭০

ভারতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামের একটি সংগঠনের বিক্ষোভ কর্মসূচিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে ৭০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে এবং ৫০ জনেরও বেশি পুলিশ ও আধা-সামরিক বাহিনীর সদস্য আহত হয়েছেন। সোমবার বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রগুলো দাবি করেছে, বিক্ষোভ চলাকালে বিভিন্ন স্থানে সংঘটিত সংঘর্ষ ও সহিংসতায় দিল্লি পুলিশ এবং নিরাপত্তায় নিয়োজিত আধা-সামরিক বাহিনীর সদস্যসহ মোট ৫০ জনের বেশি নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, বিক্ষোভ চলাকালে বিভিন্ন স্থানে পাওয়া অভিযোগের ভিত্তিতে আলাদা আলাদা এফআইআর দায়ের করা হচ্ছে। এছাড়া, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে এবং পুরো ঘটনার ক্রম নির্ধারণে সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এইচএসসি পরীক্ষায় সাত লাখ অনুপস্থিতি ও শিক্ষার্থী ঝরে পড়ার সংকট

ভারতে ‘তেলাপোকা জনতা পার্টি’র বিক্ষোভে ৫০ পুলিশ আহত, আটক ৭০

আপডেট সময় : ০৯:০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬