ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ইয়েমেনি হুথিদের সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা, পাল্টাপাল্টি হামলার জেরে উত্তেজনা

ইয়েমেন-ভিত্তিক ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করেছে। গত সপ্তাহে দুই পক্ষের মধ্যে একাধিক পাল্টাপাল্টি হামলার পর এই নতুন ঘোষণা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিল। সোমবার বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘চোখের বদলে চোখ’ নীতির ভিত্তিতে সৌদি আরবের বিরুদ্ধে এই নৌ-অবরোধ তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে। তিনি অভিযোগ করেন, ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর সৌদি আরবের চলমান অবরোধ অগ্রহণযোগ্য এবং তা আর মেনে নেওয়া হবে না।

সারি আরও বলেন, অবরোধের জবাব অবরোধ দিয়েই দেওয়া হবে এবং যেকোনো উত্তেজনার প্রতিক্রিয়া আরও কঠোর পদক্ষেপের মাধ্যমে জানানো হবে। হুথিরা দাবি করেছে, গত সপ্তাহে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জন্য সৌদি আরবই দায়ী। এর প্রতিশোধ হিসেবেই তারা সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ইয়াহিয়া সারি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী সব ধরনের সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। সৌদি আরবের যেকোনো বেপরোয়া পদক্ষেপের উপযুক্ত জবাব দেওয়া হবে। তিনি ইয়েমেনের জনগণের প্রতি সাধারণ সমাবেশ ও অস্ত্রধারণের আহ্বান জানিয়ে সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে এবং যুদ্ধক্ষেত্রে যোদ্ধাদের সহায়তা করার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এইচএসসি পরীক্ষায় সাত লাখ অনুপস্থিতি ও শিক্ষার্থী ঝরে পড়ার সংকট

ইয়েমেনি হুথিদের সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা, পাল্টাপাল্টি হামলার জেরে উত্তেজনা

আপডেট সময় : ০৯:০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬